মেহেন্দিগঞ্জে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:১৭
মেহেন্দিগঞ্জে বুধবার সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। পৌরসভার দুর্গাপুর গ্রামের হাচান উল্লার বাড়িতে সেফটি ট্যাংকির সেন্টারিং এর কাঠ খুলতে গিয়ে নির্মাণ শ্রমিক চর এককরিয়া ইউনিয়নের ইয়ারবেগ গ্রামের নাছির আহম্মেদের ছেলে জাহাঙ্গীর খাঁ (৪৫) ও পশ্চিম ইয়ারবেগ গ্রামের হাচান আলীর ছেলে আঃ জলিল (৪৫) অসুস্থ হয়ে পড়লে তাদেরকে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।