বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি কাজী আব্দুর রাজ্জাক ও সেলিম ভুঁইয়া মহাসচিব হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন। এর আগে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে ত্রি-বার্ষিক সভা সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মহাসচিব সেলিম ভুঁইয়া, রেজাউল করিম, জাকির হোসেন, শামসুল হক, মাওলানা দেলোয়ার হোসেন, শহীদুল ইসলাম, আমির ফারুক তালুকদার, সোহরাব হোসেন, মোসলে হক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বর্তমান সরকারের শিক্ষাখাতে ব্যর্থতার নানা চিত্র তুলে ধরেন।
