প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট। এতে আমাদের অর্থনীতির আকার দিন দিন প্রসারিত হচ্ছে। ফলে চাহিদা বেড়েছে ব্যবসায় ও বাণিজ্যসংক্রান্ত পড়ালেখার। তাই যুগের দাবি হয়ে দাঁড়িয়েছে এমবিএ ডিগ্রি। প্রশাসন ও ব্যবস্থাপনাসংক্রান্ত সব যোগ্যতা অর্জিত হয় এই ডিগ্রি গ্রহণের মাধ্যমে।
এমবিএ হলো মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বাণিজ্য অনুষদের অধীনে এমবিএ পড়ানো হলেও এটি মূলত মাল্টি-ডিসিপ্লিনারি একটি কোর্স। ব্যবসায় বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই পড়ানো হয় এতে। যে বিষয়গুলোয় এমবিএ করা যায় তার মধ্যে আছে ফিন্যান্স, ব্যাংকিং, বিপণন, ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, মানবসম্পদ ব্যবস্থাপনা, পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা ইত্যাদি। এ ক্ষেত্রে সাধারণত একটি বিষয়কে মেজর বা প্রধান হিসেবে বেছে নিতে হয়। সাধারণত এমবিএ পড়ার জন্য তিন ধরনের প্রোগ্রাম আছে—রেগুলার এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ ও সান্ধ্যকালীন এমবিএ। নিয়মিত শিক্ষার্থীদের জন্য রেগুলার এমবিএ ও চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন এমবিএর কোর্স ডিজাইন করা হয়। সান্ধ্যকালীন এমবিএতে সাধারণত ৬০ ক্রেডিট ক্রেডিট সম্পন্ন করতে হয়।
দক্ষ মানবসম্পদ সৃষ্টি করার প্রত্যয় নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এ ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস কাওরানবাজারে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকরা এখানে শিক্ষাদান করে থাকেন।
সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিনের দায়িত্বে আছেন প্রফেসর এমএ আব্দুর রাজ্জাক, তিনি রাজশাহী ইউনিভার্সিটির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়াও এখানে ঢাকা, জগন্নাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নিয়ে থাকেন। এখানে রয়েছে বিষয় সংশ্লিষ্ট পাঠ্য বইয়ে সমৃদ্ধ লাইব্রেরি, এসি ক্লাস রুম, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব।
এসএসসি ও এইচএসসিতে (চতুর্থ বিষয় ছাড়া) উভয় পরীক্ষায় শিক্ষার্থীরা জিপিএ ১০ পেলে টিউশন ফিতে ৮০ শতাংশ ছাড়, জিপিএ ৯-৯.৯৯ পেলে ৫০ শতাংশ ছাড়, জিপিএ ৮-৮.৯৯ পেলে ২৫ শতাংশ এবং জিপিএ ৭-৭.৯৯ পেলে ১০ শতাংশ ছাড় পাবে।
খরচ :দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন এমবিএ কোর্সের খরচ ১,৬২,০০০ টাকা।
ফল, স্প্রিং ও সামার এই তিনটি সেশনে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়।
যোগাযোগ :৭১, কারওয়ানবাজার, তেজগাঁও, ঢাকা। ফোন :৯৮৯৫৭২৬, ০১৭৬৭৭৭৭২২২|
