কর্মসূচি নির্ধারণে স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক রবিবার

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২২:২২
সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটি এবং ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আগামী রবিবার রাত সাড়ে ৮টায় গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। পরদিন সোমবার একই সময়ে ২০ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দলীয় সূত্র জানায়, স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে কর্মসূচির খসড়া তৈরি করা হবে। তা চূড়ান্ত করতে আলোচনা করা হবে ২০ দলের নেতাদের সঙ্গে। পরে কর্মসূচি ঘোষণা করা হবে।