গাজীপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

আপডেট : ৩১ মে ২০১৯, ০০:৩৭

 ‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্পদ দুটোই পাই’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সংরক্ষিত আসনের এমপি সামসুন্নাহার সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ জন কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নেন।