৮ আগস্ট, ২০১৪ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ২৪ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১১ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও শনি। আপনার শুভসংখ্যা: ৮, ১। শুভবার: শনি ও রবি। শুভরত্ন: রুবী ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি রিজার্ভ ও দৃঢ় ইচ্ছা শক্তির অধিকারী। আপনি উচ্চাভিলাষী। অন্যের চিন্তা ও পরিকল্পনার সাথে মিল হবে কম। প্রবল আবেগ ও কামনা রয়েছে আপনার। আপনার মধ্যে পরস্পর বিরোধী বৈশিষ্ট রয়েছে। বস্তবাদী ও গোড়া ধার্মিক দুইই হতে পারেন। অন্যরা সাধারণভাবে ভুলবুঝবে। এমনকি উপকার করেও স্বীকৃতি পাওয়া কঠিন হবে। গোপন শত্রুতা, অপ্রত্যাশিত বাধা, সংঘাত ও বিপর্যয় সম্পর্কে সতর্ক থাকতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত বিজ্ঞানী উইলিয়াম বেটসন, জেমস ডিন, কান স্টিভেন, দার্শনিক ডেভিড হার্টলি, শিল্পপতি এম মঞ্জুর মোর্শেদ খান, নাজমা চৌধুরী, ড. বি ডি রমন প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কাজকর্মে মন বসানো কঠিন হবে। অলসতার জন্য কাজের অগ্রগতির বাধা হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পুরনো পাওনা টাকা আদায় হতে পারে। চাকরিজীবীরা কাজকর্মে কর্তৃপক্ষের সহযোগিতা ও সমর্থন পাবেন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ভাই-বোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। আয়ের সূত্রগুরো সচল হতে পারে। মা অথবা বাবার অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ মা-বাবার শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলুন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। অহেতুক বদনামের সম্মুখীন হতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ চঞ্চলতা পরিহার করুন। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। তবে ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কেউ আজ মিথ্যা বদনাম রটাতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ পারিবারিক দিক খুব একটা ভালো যাবে না। কাজকর্মে মন বসানো কঠিন হবে। মা-বাবার সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ভ্রমণ ফলপ্রসু হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শরীর মোটামুটি ভালো থাকবে। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। চঞ্চলতা পরিহার করুন। আত্মীয়-স্বজনদের সাথে মত বিরোধ সৃষ্টি হতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। বিশেষ কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক কোনো ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক সাফল্য আনন্দদায়ক হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পিতা মাতার সাথে মতে অমিল হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কেউ আজ আপনাকে প্রতারিত করার চেষ্টা করতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। মনবল বৃদ্ধি পাবে। নতুন কোনো কাজের চিন্তা ভাবনা হতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিয়োগ চিন্তা ভাবনা করে করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদন্নোতি অথবা অনুকূল স্থানে বদলির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক কাজকর্মে বাধাগ্রস্ত হতে পারেন। অন্যের জন্য নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। জ্ঞাতি শত্রুদের সাথে বিবাদ এড়িয়ে চলুন। যৌথ অংশিদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ যে কোনো অবস্থায় ধৈর্য্য বজায় রাখতে হবে। অস্থায়ী কাজ হাতে আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ব্যয়াধিক্য দেখা দিতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমান্স শুভ নয়।
