জোকস

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ১৯:৫০
 বিচারক :আপনার অপরাধ? অভিযুক্ত ব্যাক্তি :আমি আমার ঈদের কেনাকাটা একটু আগেভাগে সেরে ফেলতে চেয়েছিলাম। বিচারক :কতটা আগে? অভিযুক্ত ব্যাক্তি :জ্বি মানে...দোকান খোলার আগে।  বাবা ছেলেকে—‘তুই সব সময় এতো বেশি বুঝিস কেনরে? তোর কি ধারণা তুই আমার চেয়ে বেশি জানিস? মনে রাখিস আমি কিন্তু তোর বাবা। বাবারা সব সময়ই ছেলেদের চেয়ে বেশি জানে বুঝলি?’ ছেলে :আচ্ছা বাবা, বাষ্পীয় ইঞ্জিন যেন কে আবিস্কার করেছিল? বাবা :জেমস ওয়াট। কেন? ছেলে :তো তার বাবা কেন পারেনি!  মা দেখলো ছেলে গাল চেপে ধরে কাঁদছে। তিনি জানতে চাইলেন, ‘কিরে কাঁদিস কেন?’ ছেলে :বাবা দেয়ালে পেরেক ঠুকতে গিয়ে আঙুলে ব্যাথা পেয়েছে। মা :তো এতে কাদার কি আছে? বাবা বড় মানুষ না, এটুকু ব্যাথায় তার কিছু হয়? ছেলে :আমিও তো তাই ভেবে হাসছিলাম। আর সেটা দেখেই বাবা আমাকে মারলো...ই.ই.ই!  ইংল্যান্ডে বেড়াতে এসে ট্রেনে যেতে যেতে এক জার্মান ব্রিটিশ সহযাত্রীর কাছে লম্বাচওড়া বক্তৃতা দিচ্ছিল। বলছিল, ‘আমরা একটা ত্রিশতলা বাড়ি এক মাসে শুরু করে পরের মাসেই হস্তান্তর করে দিই।’ শুনে ইংরেজ আর থাকতে পারল না। বলল, ‘এ আর এমন কী! এখানে কি হয় জানো? সেদিন আমি অফিস থেকে বেরোবার সময় দেখলাম, একটা পঞ্চাশতলা ভবেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আর আমি যখন ফিরছি, দেখি কিছু লোককে ভাড়া বাকি পড়েছে বলে সেই ফ্লাট বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে।