গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসারউদ্দিনের কাছে প্রত্যহারের আবেদন করেন। এরা হলেন চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান পদে পিরুজালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জিয়ারত হোসেন সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী দিলরুবা আক্তার।
