ওয়াসার পানির লাইনের কাজ ও টানা বর্ষণে ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি সড়কটি ছোট-বড় অসংখ্য গর্তে পরিপূর্ণ। ফলে রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলেই কাদা-পানিতে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। তাই পথচারীসহ কর্মজীবী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ অবস্থায়, যাতায়াতের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দ সাইফুল করিম, মিরপুর ১, ঢাকা ১২১৬
