হকারময় মালিবাগ মোড়

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২০:৫১
কয়েক বছর আগে ঢাকা শহরের মালিবাগ মোড়ে হকার সংখ্যা ছিল ২/৪ জন। বর্তমানে এখানে হকারের সংখ্যা শত শত। আশেপাশের অ্যাপার্টমেন্ট, ভবন, প্রতিষ্ঠানের নিম্ন পদবির কর্মচারী নিজে বা স্বজনদের দিয়ে ফুটপাতে ব্যবসা খুলেছে। এখন মালিবাগ-শান্তিনগর-মৌচাক-সিদ্ধেশ্বরীর রাস্তা ও ফুটপাত হয়েছে হকারময়। ফুটপাতের ৮০% থেকে ৯০% জায়গা হকারের দখলে থাকায় পথচারীদের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। এ অবস্থায়, ফুটপাত হকারমুক্ত করে পথচারীদের চলাচল সুগম করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। মাহবুব, সিদ্ধেশরী সার্কুলার রোড, ঢাকা ১২১৭