আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন

আপডেট : ৩১ মে ২০১৯, ০০:৩৮

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে গত বুধবার শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে গাজীপুর শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান। মুখ্য আলোচক ছিলেন সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানত হোসেন খান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. ওয়াজুদ্দিন মিয়া।