শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালিত

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:০৭
র্যালি, আলোচনা সভা ও পট গানের মধ্য দিয়ে বাগেরহাটের শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার আয়োজনে গতকাল বৃহস্পতিবার র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ। বিশেষ অতিথি ছিলেন, শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. কামাল আহমেদ এবং সাউথখালী ইউপি’র চেয়ারম্যান ও সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির (আইপ্যাক) সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন। এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সরকারি ও এনজিও কর্মকর্তা-কর্মচারী এবং সুন্দরবনের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।