পাশবিক নির্যাতনে সিংগাইর উপজেলা জয়ময়ন্টপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাগরিকা হালদারের মৃত্যুর ঘটনায় ইভটিজার আব্দুর রাজ্জাকের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা সমিতি সিংগাইর উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকার আভিবাবকগণ অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ্যাম সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক মো: কুদ্দুসুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এডভোকেসি এন্ড লবি’র পরিচালক এডভোকেট মাকসুদা আক্তার, কেন্দ্রীয় সদস্য জয়তি রায়, এডভোকেট দিপ্তি শিকদার, এড. তৌহিদুর ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহাদত্ হোসেন ও সাগরিকার মা লিপি হালদার প্রমুখ।
