শ্রীপুর উপজেলার বরালিদাহ গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে এক সেনা সদস্যসহ দু’জন মারা গেছেন। নিহতরা হলেন, বরালিদাহ গ্রামের সেনা সদস্য মনিরুল ইসলাম (২১) ও একই গ্রামের কৃষক কবির খান (৪৫)। মনিরুল ইসলাম দুপুরে ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারাত্মক আহত হয়। মাগুরা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কৃষক কবির খান দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে পাট ক্ষেত থেকে টেনে রাস্তায় তোলার সময় বজ্রপাতে তিনি মারা যান।
