চৌহালীতে নৌকা ডুবির ঘটনায় আরো ১ জনের লাশ উদ্ধার

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:২৩
চৌহালীর মিটুয়ানীতে নৌকাডুবির ঘটনায় গত বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঁচামারা এলাকার যমুনা নদী থেকে সাজেদা খাতুন (৩০) নামে আরো এক মহিলার লাশ উদ্ধার করা হয়। এ পর্যন্ত এ ঘটনায় নয় জনের লাশ উদ্ধার হয়। গত ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে মিটুয়ানী থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা চর সলিমাবাদ ঘাটে রওনা দেবার পরই নদীর মধ্যে নৌকাটি ডুবে যায়।