জিয়া একটি আদর্শের নাম। ষড়যন্ত্রকারীরা তার এই আদর্শকে মুছে ফেলে দিতে নির্মমভাবে তাকে হত্যা করেছে। কিন্তু জিয়াউর রহমানের নাম কোনোভাবে মুছে ফেলা যায়নি এবং যাবেও না। আমরা আজ তার আদর্শ থেকে কিছুটা দূরে সরে যাওয়াতেই তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বার বার হোঁচট খাচ্ছে। দলীয় সমর্থকদের ওপর চলছে নিপীড়ন-নির্যাতন। গতকাল বৃহস্পতিবার নাটোর জেলা বিএনপি অফিসে আয়োজিত জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক প্রমুখ।
