বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জাতীয় পর্যায়ের বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুইড বাংলাদেশ’র জাতীয় কাউন্সিলের ৪০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি সুইড আলমগীর এম এ কবির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সুইডের উপদেষ্টা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এ সভার উদ্বোধন করেন। সভায় ২৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জওয়াহেরুল ইসলাম মামুন ও মহাসচিব নির্বাচিত হয়েছেন ডা. অজন্তা রানী সাহা, অর্থ সচিব হয়েছেন যোবায়েদুর রহমান মিলন। -প্রেস বিজ্ঞপ্তি
