উপজেলা ছাত্র ইউনিয়ন স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচি পালন করে।এরআগে স্থানীয় স্টিমারঘাট সংলগ্ন উপজেলা কার্যালয়ে এক সভায় সম্প্রতি তোবা গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা বিধান বিশ্বাস, দিপক শীল ও জি এম রাকিব হাসানের উপর পুলিশী হয়রানি বন্ধ ও ঈদ আনন্দ থেকে বঞ্চিত শ্রমিকদের বেতন বোনাস সম্পূর্ণ পরিশোধের দাবি জানানো হয়।এসময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক খ ম মিরাজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার আহবায়ক শান্তনু হালদার, ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি এইচ এম রায়হান, হিমেল মাহামুদ, লামিয়া আক্তার ও শাহানা আক্তার প্রমুখ।
