গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান (৮৮) বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...... রাজেউন)। বৃহস্পতিবার ধানমন্ডি ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেপি’র শোক
জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদুল ইসলাম সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জেপি’র মহাসচিব বলেন, মতিউর রহমান তার এলাকার জনগণের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা ছিলেন। তিনি তার অমায়িক ব্যবহার ও অকৃত্রিম দেশপ্রেম দ্বারা সর্ব শ্রেণির জনগণের শ্রদ্ধাভাজন হতে সমর্থ হয়েছিলেন। জেপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
