প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন বগুড়ার ৮ পুলিশ সদস্য

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২২:৩৭
কৃতিত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের ক্রেস্ট এবং প্রতিটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য নগদ ২০ হাজার টাকা ও মাদক উদ্ধারের জন্য নগদ টাকা পুরস্কার প্রদান করেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক। বৃহস্পতিবার পুলিশ লাইন্স মিলনায়তনে বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তিনি এই পুরস্কার প্রদান করেন। একই সাথে তিনি ২০১৩ সালে জামায়াত বিএনপির অবরোধ ও হরতালে দায়িত্ব পালনকালে বগুড়ায় গুরুতর আহত ৮ পুলিশ সদস্যের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া প্রতি সদস্যকে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার চেক প্রদান করেন। পুরস্কার প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন আবদুল ওয়ারীশ, আনোয়ার হোসেন ও আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক (তদন্ত কেন্দ্র), তাজমিলুর রহমান, নজরুল ইসলাম, আকিবুল ইসলাম, এনায়েত কবির, আরিফুল ইসলাম, আবু নাহিদ পারভেজ চৌধুরী, আখতার আশরাফী, আল মামুন, মোহাম্মদ আলী, শ্রী অজিত কুমার, সালাউদ্দিন ও মনিরুল ইসলাম। আট জন পুলিশ সদস্য আজমল হোসেন, মাসুদ রানা, সরোয়ার হোসেন, তাজুল ইসলাম, রবিউল ইসলাম, মানিক, কৃষ্ণ ও মেহেদুল ইসলামকে চিকিত্সার জন্য প্রধানমন্ত্রীর দেয়া টাকা প্রদান করা হয়। সভায় পুলিশ সুপার ক্রেস্ট, উপহার ও ফুলের তোড়া দিয়ে অবসরে যাওয়া এন্তাজ উদ্দিন, নূরুল ইসলাম ও কামরুল হোসেনকে বিদায় সংবর্ধনা দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন ও মনিরা সুলতানা, সিনিয়র এএসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁন ও উজ্জল কুমার রায় উপস্থিত ছিলেন।