আধুনিক বিশ্বে পুতুলের ব্যবহার বাড়ছে। এই পুতুল এমনভাবে তৈরি করা হয় যা দেখে যে কারো চোখ ভড়কে যেতে পারে। ঠিক সেটাই ঘটেছে এক অ্যাম্বুলেন্স চালকের। পুতুলকে মানুষ ভেবে এক মাইক্রোবাসের মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি ঘটিয়েছেন তিনি!
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির হোবোকন শহরে এই ঘটনা ঘটেছে। এক অ্যাম্বুলেন্সের পাশে একটি গাড়ি দাঁড়ানো ছিল। ওই গাড়ির একটি আসনে শোয়ানো অবস্থায় একটি পুতুল ছিল। পুতুলটি দেখে অ্যাম্বুলেন্সের চালক মনে করলেন, একটি বাচ্চা গাড়িতে আটকা পড়েছে। তিনি অতি দ্রুত সবাইকে ডাক দিলেন। সবাই এসে দেখে হতবাক হয়ে গেল। সবাই মনে করলো গরমে বাচ্চাটি মারা যেতে পারে। তাই সবাই মিলে গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে ফেললেন। বাচ্চাটিকে বের করা হলো! তবে বের করার পরও অনেকের কাছে খটকা লাগলো। পরীক্ষা করে দেখা গেল সেটি আসলে একটি পুতুল! হবোকনের অ্যাম্বুলেন্স করপোরেশনের প্রেসিডেন্ট থমাস মলটা বলেন, আমার ৩৪ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতায় এধরনের ঘটনা দেখিনি। পুতুলটি বের করার পরও মনে হয়নি সেটি একটি পুতুল! কারো কাছে পুতুলটিকে আসলেই পুতুল মনে হোক বা না হোক যে আর্থিক ক্ষতি মালিকের হয়েছে তা কি ফিরে পাওয়া যাবে? যা হওয়ার নয় তাই হলো চোখের ভুলে! - ইউপিআই
