মাত্র কিছুদিন আগেই টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর হিসেবে স্বীকৃত উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। সেরাদের সেরা হয়ে ফাইনালে আসা এই দুই খেলোয়াড়ের লড়াইয়ে শেষতক নোভাক জোকোভিচের জয় হলেও একটা দিক দিয়ে কিন্তু ঠিকই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন সাত বারের চ্যাম্পিয়ন ফেদেরার। আর অনন্য এই রেকর্ডটি হলো উইম্বলডনের পুরুষ এককে সবচেয়ে বেশি বার ফাইনাল খেলার রেকর্ড।
