৯ আগস্ট, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ২৫ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১২ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৯, ১। শুভবার: রবি ও মঙ্গল। শুভরত্ন: রুবী ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি সাহসী, কর্মঠ, আবেগপ্রবণ ও স্পষ্টভাষী। দ্রুত কথা বলেন। সহজেই উত্তেজিত হন। আর আপনার মধ্যে রয়েছে একগুঁয়ে মনোভাব। স্বাধীনভাবে স্বকীয়তা নিয়ে বাঁচতে চান। আপনি নোংরামি পছন্দ করেন না। সচেতন মনোভাবের জন্য আপনার উপর অনেক দায়িত্ব অর্পিত হতে পারে। জীবনে শত্রুতা, হুমকি ও অনেক অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তাই ধৈর্যশীল, সংযমী ও কৌশলী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত:ঔপন্যাসিক পিয়ারে ডি এলা, কবি মোহাম্মদ মোজাম্মেল হক, রাজনীতিক সৈয়দ ফারুক রহমান, এম আর আকতার মুকুল, রামেন্দু মজুমদার, শিল্পপতি আহমেদ ইব্রাহিম হারুন, হেদায়েত হোসেন মোর্শেদ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। কোনো গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে ভালো ফল আশা করতে পারেন। সরকারি কর্মকর্তাদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। বেসরকারি কর্মকর্তাদের জন্য দিনটি শুভ। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ পারিবারিক কোনো কারণে মন হতাশাগ্রস্ত হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। বেশি পরিশ্রমের জন্য ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ ভালো থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কাজের কোনো ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। আপনজন কারো ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ পারিবারিক কাজকর্মে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অস্থির চিত্ততা ক্ষতির কারণ হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। কেউ মিথ্যা বদনাম রটাতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। পরীক্ষায় সুফল পেতে পারেন। পশু পালন অথবা মুরগি পালনকারীদের জন্য দিনটি শুভ নয়। ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের আইনগত সমস্যায় জড়াতে পারেন। কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। মন চঞ্চল থাকবে। আপনজনদের সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। কোনো আইনগত ঝামেলায় জড়াতে পারেন। সতর্ক থাকার চেষ্টা করুন। স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। পারিবারিক ব্যাপারে কিছু দুশ্চিন্তা হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কেউ আজ আপনাকে ঠকাতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কান কথায় কান দেয়া ঠিক হবে না।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সুশীল সমাজের লোকদের জন্য সামগ্রিকভাবে দিনটি ভালো যাবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। কোনো বন্ধুর আচরণে মনে কষ্ট পেতে পারেন। কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ভ্রমণের সুযোগ পেতে পারেন। মনোবল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। জ্ঞাতি ভাইদের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ প্রতিযোগিতামূলক কাজে সুফল পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। পরিবহন বা অন্যান্য খাতে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অন্যের কাজের জন্য নিজের ক্ষতি হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মোন্নতির যোগ আছে।
