প্রাকৃতিক বিপর্যয়সহ নানা কারণে মুক্তাগাছাসহ সারাদেশে ফলি মাছ হারিয়ে যাচ্ছে। দেশীয় প্রজাতির এই মাছ শৈবাল, পোকামাকড়, কাদা, বালি, ছোট মাছ ইত্যাদি খেয়ে জীবনধারণ করে থাকে। বর্ষাকালে একটি মা মাছ প্রায় তিন হাজার ডিম দিয়ে থাকে। ছোট কাঁটাযুক্ত ফলি মাছের ভাজি ও কোপ্তার স্বাদ ভোজনরসিক বাঙ্গলিদের জিভে দীর্ঘদিন লালিত থাকে । জানা যায়, ১৯৯৯ সালের এক সার্ভে রিপোর্টে আইইউসিএন ( ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দি কনজারভেশন অফ ন্যাচার ) ফলি মাছকে বিলুপ্ত প্রায় ঘোষণা করেছে ।
