টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী মির্জাপুর-কালিয়াকৈর-দরবাড়িয়া ও কবিরপুর এলাকার প্রায় ১৫ কি.মি. রাস্তার বেহলা অবস্থা । রাস্তাটি পাকা না হওয়ায় চার জেলাবাসীর হাজার হাজার মানুষ সরাসরি যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির মধ্যে রশি টানাটানির ফলে রাস্তাটি উন্নয়ন হচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছে। গতকাল বৃহস্পতিবার এই রাস্তা ঘুরে দেখা গেছে খুবই করুণ দশা।
এই রাস্তা দিয়ে কালিয়াকৈর উপজেলার কবিরপুর, বাইদগাও, দরবাড়িয়া,পাকুল্যা,বেনুপুর,মকরাবহ ও মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলের এবং পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ ও ঢাকা জেলার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে আসছে। এই রাস্তাটিকে ঘিরে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় চলাচলের ক্ষেত্রে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের দুর্ভোগের শেষ নেই। একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু পানি।
ফলে দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। এছাড়া রাস্তার দু’দিকে অবৈধভাবে ইটভাটা স্থাপন হওয়ায় মালবাহী ট্রাকসহ ভারি যানবাহন চলাচল করায় রাস্তাটির এখন করুণ দশা। এছাড়া ভাল যোগাযোগের অভাবে এলাকার কৃষকরা উত্পাদিত ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে যুগ যুগ ধরে। এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা এবং এলজিইডি অফিসের ঊর্ধ্বতন এক কর্তার সঙ্গে যোগাযোগ করা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাস্তাটি পাকাকরণের জন্য বিভিন্ন সময় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু অর্থ
