চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৪৭
কুষ্টিয়ার কুমারখালী ডিগ্রী কলেজের প্রভাষক মো. মইনুল ইসলামের স্ত্রী দিল আরা আফরোজ দীর্ঘদিন ধরে ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিত্সকরা উন্নত চিকিত্সার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন। এজন প্রচুর অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। দিল আরা আফরোজের চিকিত্সার্থে তার স্বামী সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ রাকিব আহমেদ, মুদারাবা হিসাব নং-৮৮০৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., রামপুরা শাখা, ঢাকা। যোগাযোগ ও বিকাশ নম্বর-০১৯১২৩৩৯৩১৩।