আব্দুল মান্নান
বাংলাদেশ ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (৬৮) গতকাল কুমিল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। দেবীদ্দার উপজেলায় নদীয়াবাদ গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিডিএইচটি-এর সাবেক মহাসচিব মো. সেলিম মোল্লা গভীর শোক প্রকাশ করেছেন।
আল-আমিন সরদার
পদ্মায় পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় গত সোমবার বরিশালে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের সেনা সদস্য আল-আমিন সরদার (২৫) পানিতে ডুবে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীর বাতিরখাল ঘাট সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বোন তিসা আক্তার ময়না (২১) ও তার ছেলে রফিকুল কাজী তৌফিক (১) এখনো নিখোঁজ রয়েছে।
আহসানুল হক খোকন
লক্ষ্মীপুরের কমলনগরে মুক্তিযোদ্ধা আহসানুল হক খোকন (৭৫) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। উপজেলার চরজাঙ্গালীয়া গ্রামে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. মোশাররফ হোসেন লাল মিয়া
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন লাল মিয়া (৬৪) গতকাল নান্দুহারে শ্বশুর বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গোলাম মোস্তফা
নেত্রকোনায় মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের নলজুরি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা (৬৫) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. হাবিবুর রহমান
নেত্রকোনায় মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের কমলপুরের মিরপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান (৬৭) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি নিঃসন্তান ছিলেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর কমলপুর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।
আ. রশিদ মিয়া
ফরিদপুরে ভাঙ্গা পৌর সদরের দাড়িয়ার মাঠ গ্রামের মুক্তিযোদ্ধা আ. রশিদ মিয়া (৮৫) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গতকাল ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. ইদ্রিস আলী মৃধা
ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী মৃধা (৭৫) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
