শোক সংবাদ

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২১:৪৪
মঈনউদ্দিন আহমেদ চৌধুরী বিসিএস তথ্য ক্যাডারের সাবেক সদস্য ও অবসরপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন আহমেদ চৌধুরী (৬৮) চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বৃহস্পতিবার ভারতের কলকাতায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যসচিব মরতুজা আহমদ, বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি তছির আহম্মদ ও মহাসচিব স ম গোলাম কিবরিয়া গভীর শোক প্রকাশ করেছেন। মো. বজলুর রহমান পুতুল মল্লিক দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও বানারীপাড়া পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার ফুফাতো ভাই সমাজসেবক মো. বজলুর রহমান পুতুল মল্লিক (৭৫) মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বরিশালের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। কাজী আবদুল মান্নান কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের কাজী আবদুল মান্নান (৫০) ফুসফুসে ক্যান্সারজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।