মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২১:৪৪
আব্দুল আওয়াল গানু মিঞা দৈনিক যুগান্তর ও বাংলাদেশ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এমরান ফারুক মাসুমের বাবা আব্দুল আওয়াল গানু মিঞার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে জেলার সদর উপজেলার গোবরাতলায় মরহুমের কবর জিয়ারত ও ফাতেহাপাঠ, এতিমখানায় খাবার বিতরণ, জেলা শহরের দাউদপুর রোডে মরহুমের বাসভবন মিন্নাতুল মহলে কোরআনখানি ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ননী গোপাল সাহা ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধা ডা. ননী গোপাল সাহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিকাল ৫টায় জেলা পরিষদ মিলানায়তনে স্মরণ সভা ও ননী গোপাল সাহা স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে ননী গোপাল স্মৃতি সংসদের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।