ভারতের সুশাসন নিশ্চিত করতে আমলাদের জন্য ১৯টি ফর্মুলা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এসব ফর্মুলা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে জনগনের স্বার্থে ব্যবহার করতে হবে। মোদী বলেছেন, দক্ষ সরকার গড়তে স্বচ্ছ প্রশাসন দরকার। আর সেটি করতে এই ফর্মুলা কাজে লাগাতে হবে।
প্রধানমন্ত্রী মোদী তার নির্বাচনী প্রচারণায় রাজনীতিবিদদের দুর্নীতি ও লাল-ফিতার দৌরাত্ম্য বন্ধের প্রুতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী ১৯৬৮ সালের ভারত পরিসেবা (আচরণ) বিধিতে সংশোধনী এনে তিনি এসব ফর্মুলা তৈরি করেন। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর মোদী সরকারি কর্মকর্তাদের দেয়ালে পানের পিকের দাগ মুছে ফেলে অফিস পরিস্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। এছাড়া পুরোনো ফাইল বা আসবাবপত্রও পরিষ্কার করার নির্দেশ দেন তিনি। নতুন আইন অনুযায়ী রাজনীতিবিদদের কোনো ব্যক্তিগত অভ্যাস যা অফিসের নিয়মভঙ্গ ও পরিবেশ নষ্ট হয় তা পরিহার করারও পরামর্শ দেন তিনি। মোদীর এই ফর্মুলা কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস দলের নেতা এবং সাবেক মন্ত্রী শশী থারুর। তিনি বলেন, যেসব আইপিএস কর্মকর্তা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারে দায়িত্ব পালন করেছিলেন তারা এই সরকারে দায়িত্ব পালন করতে পারছেন না। তাহলে কিভাবে ওই ফর্মুলা রাজনৈতিক নিরপেক্ষ হবে?
