বয়স ৯০ বছর। এই বয়সে বেশিরভাগ মানুষই হাত-পা দিয়ে ভয়ঙ্কর কোনো কাজ করা তো দূরের কথা চলত্শক্তিই হারিয়ে ফেলেন। কিন্তু ব্যতিক্রমও আছে। এই যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক বুড়ি মায়ের কথা বলা যায়। সমপ্রতি তিনি একজনকে গুলি করার চেষ্টা চালান!
অ্যালুইজ অ্যাডকক নামের ওই বুড়ি মা একজন রাজমিস্ত্রিকে লক্ষ্য করে গুলি করতে যান। ওই মিস্ত্রির অপরাধ তিনি শব্দ করে পাশের বাড়িতে নির্মানের কাজ করছিলেন। আর সেটা ওই বুড়ি মায়ের কাছে অসহ্য যন্ত্রণা মনে হচ্ছিল। তবে তার প্রতিবেশি রাফ কিং জানিয়েছেন ভিন্ন তথ্য। কিং জানান, এই এলাকায় দীর্ঘ ৪০ বছর ধরে বাস করছেন অ্যাডকক। যে বাড়িতে নির্মান কাজ চলিতেছে সেই বাড়ির জায়গার মালিকানা ওই বৃদ্ধার। জায়গাটি তিনি বিক্রি করেননি। একটি মেরিন কোম্পানি একরকম জোর করেই জায়গা দখল করে সেখানে স্থাপনা নির্মান করছে। আর এতেই ক্ষিপ্ত ছিলেন বুড়ি মা। স্থানীয় পুলিশের উপ-প্রধান থমাস গিল্লিল্যান্ড জানিয়েছেন, এর আগেও অ্যাডকক কয়েকবার মিস্ত্রিদের লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেছেন। কিন্তু বয়স বেশি বলে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। - ইউপিআই
