আজকের রাশিফল

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ১৯:৩৮
১০ আগস্ট, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার আজ ২৬ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৩ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি। আপনার শুভসংখ্যা: ১। শুভবার: রবি। শুভরত্ন: রুবী। প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী, মেধাবী ও কর্তব্যপরায়ণ। আপনি মিশুক। সহজেই অন্যদের আকৃষ্ট করতে পারেন। নিজস্ব পন্থায় আপনি চিন্তা-ভাবনা করতে চান। নিজের পরিকল্পনা অনুসারে চলতে চান। অনেক ব্যাপারেই আপনি খুঁতখুঁতে হতে পারেন। আপনি ওয়াদা সচেতন ও বন্ধুদের জন্য নিবেদিতপ্রাণ। আপনি কর্মঠ। অন্যদের পরিশ্রমী দেখতে চান। চাটুকারিতা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রাজনীতিক ভি ভি গিরি, শিল্পী এস.এম.সুলতান, আল মামুন, প্রেসিডেন্ট হার্বার্ট সি হুভার, বর্ণালী বড়ুয়া, নীমা আনাম প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পদস্থ কর্মকর্তাদের আনুকূল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক দিক ভালো যাবে। কাপড় ব্যবসায়ীদের বিক্রির তুলনায় লাভ বেশি হবে না। রাজনৈতিক ক্ষেত্রে মতবিরোধ দেখা দিতে পারে। কোনো আত্মীয় দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বয়স্কদের কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সাংসারিক কাজকর্মে খুব ধৈর্যের পরিচয় দিতে হবে। সন্তানের কোনো কৃতিত্বে গর্বিত হতে পারেন। অংশীদারি ব্যবসায় মতানৈক্য দেখা দিতে পারে। ধৈর্যের সাথে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করুন।। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। পাওনা টাকা আদায় হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কৃষিজীবীদের সতর্ক থাকতে হবে। হঠাত্ কোনো সমস্যায় পড়তে পারেন। শরীর ভালো যাবে না। পায়ে ব্যথা বা কোমরে সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পরীক্ষার্থীদেরকে সতর্ক থাকতে হবে। পড়াশোনায় অধিকতর মনযোগী হতে হবে। আর্থিক দিক ভালো যেতে পারে। আর্থিক উদ্যোগ অনেক অংশে সফল হবে। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। বিনোদন শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ শিক্ষক-অধ্যাপকদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। সংযম ও সরলতা সাফল্যের কারণ হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। পারিবারিক কারণে মন দুশ্চিন্তা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। চাকরি ইন্টারভিউতে সাফল্য সম্ভাবনা আছে। কোনো ব্যবসা-বাণিজ্যে নামার আগে নিজের সামর্থ্য সম্পর্কে চিন্তা-ভাবনা করে নিন। যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মন ভালো থাকবে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মনবল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া না দিলেই ভালো করবেন। নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তা-ভাবনা হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। দাম্পত্য শান্তি বজায় রাখার চেষ্টা করুন। অংশীদারি ব্যবসায় মতবিরোধ সৃষ্টি হতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতির সম্ভাবনা আছে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। কোন কথা না শুনলেই ভালো করবেন। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। আজ ভালো কোনো সুযোগ পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। রোমান্স শুভ নয়। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ ব্যবসায়িক কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। তবে চেষ্টা করলে মন্দা কাটিয়ে উঠতে পারবেন। গৃহে আত্মীয় সমাগম হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।