পুরোনো ইন্টারনেট এক্সপ্লোরারে আপডেট দেবে না মাইক্রোসফট

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:২২
টেক জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, মাইক্রোসফটের নিজস্ব ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের পুরোনো সংস্করণের জন্য কোনো ধরনের আপডেট প্রদান করবে না তারা। কোনো বাগ পাওয়া গেলে সেগুলো নিরসনও করবে না তারা। এই সিদ্ধান্ত অবশ্য এখনই কার্যকর করছে না তারা। আগামী ২০১৬ সালের ১২ জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। আর তখন থেকে কেবল ইন্টারনেট এক্সপ্লোরারের হালনাগাদ সংস্করণের জন্যই সেবা প্রদান করবে মাইক্রোসফট। নতুন সংস্করণের ব্রাউজারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হয় বলে নতুন সংস্করণগুলোর ব্যবহার উত্সাহিত করতেই এই পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট।