আজ রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র জুম-আতুল বিদা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২৯ জুন থেকে ৭ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয় খুলবে এবং এদিন থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
