মিষ্টি খেয়ে মহিলাসহ ৫৫জন অসুস্থ

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:৪৮
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে মিষ্টি খেয়ে শিশু, বৃদ্ধ, মহিলা সহ মোট ৫৫জন অসুস্থ। তাদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল শনিবার ও শুক্রবার উপজেলার চাপরাশির হাট পশ্চিম বাজারের বাশার হোটেল থেকে শাহজাদপুরের কামলা বাড়ীর মোহাম্মদ মোমিন উল্লার ছেলে মোহাম্মদ বেলাল ৫কেজি মিষ্টি ক্রয় করে বাড়ীতে নিয়ে আসে। মিষ্টিগুলি বাড়ী ও আশেপাশের লোকজনের মাঝে বিতরণ করলে উক্ত লোকজন পচা ও বাসি মিষ্টি খেয়ে শিশু, মহিলা, বৃদ্ধসহ ৫৫জন আহত হয়। আহতদেরকে শুক্রবার গভীর রাতে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান (সাজিদ) এর নেতৃত্বে একদল পুলিশ গাড়ি যোগে নিয়ে এসে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। আহত মীম (২), ফাতেমা (৪), বিথি (৩), আবুল বাশার (৫৮), কমলাকে (২৫) কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদেরকে বসুরহাট নার্সিং হোম, উপশম ক্লিনিকসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক ডা. জায়েদ বাশারী জানান, রোগীরা পচা ও বাসি মিষ্টি খেয়ে বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়।