ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:৪৮
কোটালীপাড়া(গোপালগঞ্জ)সংবাদদাতা ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক ফোরাম। গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপি চলে এ মানববন্ধন। এ সময় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, মুক্তিযোদ্ধা মুজিবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, সাংবাদিক খান চমন-ই-এলাহী,মিজানুর রহমান বুলু, রতন সেন কংকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্নু বক্তব্য রাখেন।