শোক সংবাদ

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২১:৩৭
খলিলুর রহমান মীর বাগেরহাটস্থ শরণখোলার প্রবীণ সাংবাদিক ও পল্লী চিকিত্সক ডা. খলিলুর রহমান মীর (৯৫) কোমরের হাড় ভেঙ্গে ১ মাস ধরে শয্যাশায়ী থাকা অবস্থায় গত শুক্রবার রায়েন্দা পাঁচরাস্তা এলাকায় মেজ ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। খলিলুর রহমান মীর আশির দশকে দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। হুমায়ন কবির চাঁদপুরস্থ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হুমায়ন কবির (৬৭) ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত অবস্থায় গত বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। নূরজাহান বেগম সাবেক চেয়ারম্যান হাজী নূরুল ইসলাম মিয়ার স্ত্রী ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মানিকের মা নূরজাহান বেগম (৭৮) গত ২৫ জুলাই শুক্রবার বরিশালের মেহেদীগঞ্জ থানার উত্তর জাংগালিয়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। মো. আবদুল মজিদ ময়মনসিংহের গফরগাঁও বাজারে প্রবীণ পুস্তক ও ওষুধ ব্যবসায়ী মো. আবদুল মজিদ (১১৪) বার্ধক্যজনিত কারণে গতকাল কলেজ রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। আ. আজিজ চাঁদপুরস্থ কচুয়া উপজেলার আকিয়ারা গ্রামের অধিবাসী উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা সমাজসেবক আ. আজিজ (১০৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সালেহা বেগম ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নূরুল হুদা ফুল মিয়া সিকদারের স্ত্রী সালেহা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ মেয়ে রেখে গেছেন।