যশোর কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২২:৪৫
জেলা কেন্দ্রীয় কারাগারে গতকাল শনিবার এক হাজতির মৃত্যু হয়েছে। হাজতি বাবু খানের (৩০) বাড়ি যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের। গতকাল সকালে তার মৃত্যু হয়েছে। একটি মাদক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন তিনি । যশোর কোতোয়ালি মডেল থানার এসআই স্বপন জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে বাবু খানকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।