নবম-দশম শ্রেণির পড়াশোনা : হিসাববিজ্ঞান

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২০:০৭
নগদান বহি সৃজনশীল প্রশ্ন-৮ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর সমাধান দাও: জনাব রাজুর ব্যবসায়ে ২০১৩ সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়: জানু. ১ নগদ ১,০০,০০০ টাকা ও ৪,০০,০০০ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। ,, ৫ পণ্য বিক্রয় ২,০০,০০০ টাকা। ,, ৭ নগদে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা। ,, ১০ পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি ১০,০০০ টাকা। ,, ১৫ চেকে কর্মচারীদের বেতন প্রদান ৫,০০০ টাকা। ,, ২০ ১০ তারিখের চেকটি প্রত্যাখ্যাত হলো। ,, ২৫ ব্যাংক থেকে উত্তোলন ২৫,০০০ টাকা। ,, ২৭ রাকিবের নিকট হতে প্রাপ্তি ৬,০০০ টাকা। ,, ৩০ ব্যাংকে জমা দেওয়া হলো ৬,৫০০ টাকা। জনাব রাজুর ব্যবসায়ের কন্ট্রা এন্ট্রির পরিমাণ কত ? উপর্যুক্ত লেনদেনগুলো জনাব রাজুর নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ কর। উপর্যুক্ত লেনদেন দ্বারা জনাব রাজুর একটি উপযুক্ত নগদান বই তৈরি কর। সৃজনশীল প্রশ্ন-৯ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর সমাধান দাও: মেসার্স জলিল ট্রেডার্সের ২০১২ সালের মে মাসের ঘটনাগুলো নিম্নরূপ: মে ১ নগদ তহবিল ৪০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ টাকা। ,,৪ ব্যাংকে জমা দেওয়া হলো ৫,০০০ টাকা। ,,৮ ১০,০০০ টাকার পণ্য ক্রয় করে ৮,০০০ টাকা প্রদান করা হলো। ,,১৪ মালিকের ছেলের স্কুলের বেতন নিজ তহবিল থেকে প্রদান ১,০০০ টাকা। ,,১৭ মনিরের নিকট হতে ৮,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে নগদে ৪,০০০ টাকা এবং ৩,৫০০ টাকার চেক পাওয়া গেল। ,,২০ ব্যাংক থেকে উত্তোলন ৪,০০০ টাকা। ,,২৫ আহাদের নিকট দেনা ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে নগদ ৪,৮০০ টাকা দেয়া হলো। ,,৩০ ধার্যকৃত চার্জ ২০০ টাকা এবং মঞ্জুরকৃত সুদ ১০০ টাকা। যে সমস্ত লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হবে না তার জাবেদা দাখিলা দাও। ১, ৪, ৮ ও ৩০ তারিখের লেনদেনসমূহ দু’ঘরা নগদান বইতে লিপিবদ্ধ কর। ১, ১৭, ২০ ও ২৫ তারিখের লেনদেনসমূহ নিয়ে তিনঘরা নগদান বই প্রস্তুত কর। সৃজনশীল প্রশ্ন-১০ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর সমাধান দাও: রানা ট্রেডার্সের ব্যবসায়ে এপ্রিল ২০১৩-এ নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়: এপ্রিল১ নগদ তহবিল ৯০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ৩০,০০০ টাকা। ,,৩ চেকের মাধ্যমে পণ্য ক্রয় ১০,০০০ টাকা। ,,৬ ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক টাকা ব্যাংকে জমা দেয়া হলো। ,,১০ নগদে প্রাপ্য বিলের অর্থ আদায় ২০,০০০ টাকা। ,,১২ প্রতি প্যাকেট ১০০ টাকা দরে ১০০ প্যাকেট বিস্কুট ইমনের নিকট নগদে বিক্রয়। ,,১৫ মাসুম থেকে ১৩,০০০ টাকার চেক পেয়ে তত্ক্ষণাত্ ব্যাংকে জমা দেয়া হলো। ,,২৫ আবীর হতে ৫,০০০ টাকার একটি চেক পেয়ে যা তত্ক্ষণাত্ নিবিরকে প্রদান। ,,২৭ ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ ৫,০০০ টাকা। ,,২৮ অগ্রিম ভাড়া প্রদান ৬,০০০ টাকা। ,,২৯ ব্যবসায় হতে নগদ উত্তোলন ২,৫০০ টাকা এবং অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৪,০০০ টাকা। এপ্রিল ৬, ১০, ১২ ও ২৮ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। উপর্যুক্ত লেনদেনগুলো হতে একখানি দুঘরা নগদান বই প্রস্তুত কর। এপ্রিল ১২ লেনদেনটি অবলম্বনে একটি ক্যাশমেমো প্রস্তুত কর।