উপজেলার দাওগাঁও ইউনিয়নের পাহাড় পাবইজান গ্রামে প্রাচীন মসজিদটি ৫ শতাধিক বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে ।
মসজিদটির নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে উপমহাদেশের সুলতানী আমলের শিল্পকর্মের মিল খুঁজে পাওয়া যায় । তবে এটা কখন কিভাবে নির্মিত এবং এর নির্মাতা কে তা বলা খুবই কঠিন ।
প্রাচীন এই মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও জুম্মার নামাজ আদায় করে থাকেন স্থানীয় মুসলমানরা । ধর্মপ্রাণ মানুষের উপচেপড়া ভিড় হওয়ায় স্থান সংকুলানের অভাবে মসজিদের সামনে টিনের ঘর নির্মাণ করা হয়েছে।
দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় পড়ে থাকা মসজিদটির সংস্কার খুবই জরুরি। অন্যথায় যে কোন মুহূর্তে ধসে পড়তে পারে প্রাচীন ঐহিত্যবাহী এ মসজিদটি।
