দেলদুয়ার সদর গ্রামের উত্তরপাড়ায় গতকাল রবিবার এনজিওর দেনা পরিশোধ করতে না পেরে আব্দুস সালাম (৪৫) নামে এক গ্রাহক আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবারে একটি এনজিওতে তার সাপ্তাহিক কিস্তি ছিল। দরিদ্র সালাম কোনভাবেই কিস্তির টাকা জোগাড় করতে না পেরে দেলদুয়ার বাজারে অনেকের কাছে ধার চেয়ে ব্যর্থ হয়। পরে বাড়ি এসে তার স্ত্রীর কাছে কিস্তির টাকা চায়। স্ত্রীও টাকা জোগাড় করতে ব্যর্থ হলে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। সকালে স্ত্রী আব্দুস সালামের লাশ আড়ার সাথে ঝুলতে দেখেন। দেলদুয়ার থানার ওসি চাঁন মিয়া বলেন, লোকটি অভাবী। কিস্তির টাকা সংগ্রহ করতে না পেরে এবং স্ত্রীর সাথে অভিমান করেই সে আত্মহত্যার পথ বেছে নেন।
