গাজীপুর জেলায় পিরুজানী ও বাঘের বাজারে প্রতিদিন শত শত লোক ব্যবসা-বাণিজ্য উপলক্ষে যাতায়াত করে থাকে। বাঘের বাজার আবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় সারাদেশের সঙ্গে এর সহজ যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। কিন্তু বাঘের বাজার যে সড়কের মাধ্যমে ইন্দ্রপুর হয়ে পিরুজালীর সঙ্গে যুক্ত, তার প্রায় ১ মাইল অংশ কাঁচা। এ অবস্থায়, এলজিইডির সড়কটির কাঁচা অংশ সত্বর পাকা করার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আজিজুল ইসলাম,
ইন্দ্রপুর, শ্রীপুর,গাজীপুর
