যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি মীর ইকবাল হোসেনের পদত্যাগ

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২২:৫২
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। গতকাল রবিবার আইন মন্ত্রণালয়ে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে, গত ১ মে থেকে এক মাসের ছুটি নিয়েছিলেন মীর ইকবাল। ছুটি নিয়ে তিনি গ্রামের বাড়িতে যান। এরপর তিনি আর কাজে যোগ দেননি। গতকাল তিনি পদত্যাগপত্র দাখিল করেন। মীর ইকবাল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনায় সম্পৃক্ত ছিলেন।