জেলে বসে অফিস...!

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২২:৫৪
বাংলায় একটা প্রবাদ আছে- টাকা থাকলে বাঘের চোখও মেলে। বৈষম্যের এই যুগে এই প্রবাদ হয়তো অনেকটাই সত্যি। তাইতো জেলে বসেও কেউ নিজের অফিসের কাজ করতে পারেন। এক্ষেত্রে আইন একদমই তুচ্ছ। ভারতের অন্যমত ধনী সুব্রত সাহারার ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছে। জেলে বসেই তিনি তার সম্পত্তি বিক্রি করছেন! সমপ্রতি রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুব্রত সাহারা হয়তো ৩০ হাজার ডলারের হোটেল স্যুট ব্যবহার করতে পারছেন না। কিন্তু দুর্নীতির দায়ে জেলে যাওয়া সুব্রত পেয়েছেন ৬শ বর্গফুটের একটি অফিস কক্ষ! ভারতের সবচেয়ে বড় তিহার জেলে আছেন সুব্রত। এখান থেকে কারা সদরদপ্তর মাত্র এক মিনিটের পথ। কিন্তু তারপরও তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি তার জামিনের জন্য বন্ড দিতে ১০ হাজার কোটি রুপি সংগ্রহের চেষ্টা করছেন। এজন্য জেলে বসেই তিনি সবার সঙ্গে কথা বলছেন। এমনকি তিনি তার নিউইয়র্ক হোটেল বিক্রির জন্য ক্রেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সেও কথা বলছেন। জেলের কর্মকর্তারা এটা জেনেও চুপ! আইন সামান্য, অর্থই সব! - টাইমস অব ইন্ডিয়া