জোকস

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ১৯:২৩
 প্রথম বন্ধু :বাবার মুখে পাম্প সু কথাটা অনেক শুনেছি। আচ্ছা বলতো এই পাম্প সু এর বিশেষত্বটা কী? দ্বিতীয় বন্ধু :ইয়ে মানে... আমার মনে হয় যাদের নানা কারণে পা খানিকটা ফোলা থাকে বা পায়ে পানি পানি ভাব চলে আসে তাদের পায়ের পানি পাম্প করে বের করার জন্যই বোধ হয় এই পাম্প সু’এর আবিস্কার হয়েছে!  স্ত্রী :তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। তুমি যদি মুখ দিয়ে আর একটি কথাও উচ্চারণ করো তাহলে আমি এখনি আমি সদর দরজা খুলে সোজা বাপের বাড়ি চলে যাবো। স্বামী :ট্যাক্সি...  বিচারক :কী ব্যাপার, এই মামলায় আপনার পক্ষে কোনো উকিল নেই। আসামী :জ্বি না। বিচারক :তা উকিল নেই কেন? পয়সা নেই বলে? আসামী :তা না হুজুর, সামান্য একটা মুরগি চুরির মামলায় উকিল রাখলে লাভ হয় না!  ছেলে :আচ্ছা মেয়েরা কি আসলেই অন্য সব ছেলেদের চাইতে বোকা ছেলেদের বেশি পছন্দ করে? মেয়ে :ছেলেদের আবার অন্য কোনো রকম আছে না কি!  ঘটক :আপনি চোখ বন্ধ করে রাজী হয়ে যান শফিক সাহেব। মেয়ে কিন্তু খুবই মিষ্টি... শফিক সাহেব :তা হলে তো এখানে বিয়ে দিলে ঝামেলা হতে পারে। আমাদের বংশে আবার ডায়বেটিসের ধাত আছে কি না!