টাঙ্গাইল সদর উপজেলার চরহুগড়ায় রবিবার সকালে চরমপন্থি দলের নেতা আব্দুল হক মণ্ডল ওরফে হকসাবকে (৪২) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। টাঙ্গাইল মডেল থানার ওসি আক্তারুজ্জামান জানান, আব্দুল হক তার গ্রামের বাড়ি ধুলবাড়ি থেকে টাঙ্গাইল শহরে আসার পথে চরহুগড়ায় দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি করে ও এরপর তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
