সিলিন্ডার বিস্ফোরণে চিকিত্সকের মৃত্যু আহত ১০ কার ও বাসের মুখোমুখি সংঘর্ষ

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:০৪
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা উপজেলার ১০ মাইলে গতকাল সোমবার প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত ও ১০জন আহত হয়েছেন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের আরএমও ডা. আমিরুল ইসলাম প্রাইভেট চালিয়ে যাওয়ার সময় ফাতেমা পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্গটনার সময় কারের সিএনজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে কারের আগুনে বাসটিও পুড়ে যায়। দুর্ঘটনার সময় নিজ কারের মধ্যেই ডা. আমিরুল অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এসময় বাসের ড্রাইভার মনিরুল (৩৪), বাসযাত্রী আছিয়া খাতুন (৪৫). আমজাদ (২৮), সাব্বির (১২) সহআহত ১০ জনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।