বিভিন্নস্থানে পৃথক ঘটনায় নিহত ১১

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:০৫
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১১ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে ঘোড়াসহ আরোহীর মৃত্যু গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলস্টেশন এলাকায় গত রবিবার রাতে ট্রেনে কাটা পড়ে ঘোড়াসহ সেকেন্দার আলী (৬০) নামে এক আরোহী মারা গেছেন। সে ঘোড়ার গাড়িতে চড়ে রেল পথের ধার দিয়ে বাড়িতে যাওয়ার পথে লালমনিরহাটগামী ১৯ আপ বগুড়া মেইল ট্রেনটি মহিমাগঞ্জ রেল স্টেশনে পৌঁছার পূর্ব মুহূর্তে হর্ন বাজালে ভয় পেয়ে ঘোড়াটি গাড়িসহ লাফ দিয়ে রেল লাইনের উপরে উঠে পড়লে ট্রেনের ধাক্কায় ঘোড়া, গাড়ী ও আরোহী সেকেন্দার আলী কেটে টুকরো টুকরো হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ঘোষপাড়ায় গত রবিবার রাতে পুকুুরের পানিতে ডুবে নিরব (১০) নামে এক শিশু মারা গেছে। রাজশাহীতে নদী থেকে দুইজনের লাশ উদ্ধার রাজশাহী মহানগরীর বুলনপুর এলাকার পকারনদী থেকে অজ্ঞাত পরিচয় নারী-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১টায় বুলনপুর আইবাঁধ এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাজপাড়া থানার ওসি খান মো. এরফান জানান, লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে, অন্ত্তত ৪/৫দিন আগে তাদের মৃত্যু হয়েছে। ছেলেটির পরণে শুধু একটি শর্ট পাঞ্জাবী থাকলেও মেয়েটির শরীরে কোন পোশাক ছিল না। লাশ দু’টি পদ্মার উজান থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মান্দায় নবজাতকসহ দুইজনের লাশ উদ্ধার নওগাঁর মান্দা উপজেলার কালিগ্রামে গত রবিবার সন্ধ্যায় স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে তুলি রানী তলাপাত্র (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এদিকে উপজেলার মোয়াই গ্রামের একটি পুকুর থেকে গতকাল সোমবার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। চরভদ্রাসনে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লোহারটেক গ্রামে গতকাল সোমবার দুপুরে অটোরিকশার ধাক্কায় তুষার (৮) নামে শিশু মারা গেছে। সে মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। অটোসহ চালককে আটক করা হলেও এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। পাকুন্দিয়ায় নিখোঁজ মগা পাগলার লাশ উদ্ধার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তালদর্শী তাইতুরী বিল থেকে গত রবিবার সন্ধ্যায় মাসুদ মিয়া (১৩) ওরফে মগা পাগলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। হোসেনপুর এএসপি সার্কেল আনোয়ার হোসেন ও পাকুন্দিয়া থানার ওসি জাকির রাব্বানী ঘটনাস্থল পরিদর্শন করেন। পার্বতীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ফারুক (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এদিকে যুবকটির ছাদ থেকে পড়ে যাওয়ার দৃশ্য দেখে সংজ্ঞাহীন গেটম্যানকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গত রবিবার রাতে দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেট নামক স্থানে।বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে নীলফামারীগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনটি পার্বতীপুর যাওয়ার পথে ঐ যুবক চলন্ত ট্রেনের ছাদ থেকে কয়লাখনি রেলগেটে পড়ে যায়। এতে ট্রেনের কামরা এবং লোহার খুঁটির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। যুবকটিকে ছাদ থেকে পড়ে যাওয়ার দৃশ্য দেখে কর্তব্যরত গেটম্যান ইমদাদুল ইসলাম সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যুবকটির মোবাইল ফোন থেকে তার নাম ফারুক জানা গেলেও পুরো পরিচয় পাওয়া যায়নি। চারঘাটে শ্রমিকের মৃত্যু রাজশাহীর চারঘাটে গতকাল সোমবার ইট ভাটায় দেয়াল ধসে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। সে উপজেলার মিয়াপুর পূর্বপাড়া গ্রামের মৃত আতাহারের ছেলে। সাটুরিয়ায় যুবকের লাশ উদ্ধার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরতিল্লী মতিরমোড় এলাকা থেকে গতকাল সোমবার অজ্ঞাত পরিচয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, মৃগীরোগ আংক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।