সীতাকুণ্ডে শিবিরের সাথী মোঃ মোশারফ হোসেনের হত্যার ঘটনায় প্রভাবশালী ইউপি চেয়ারম্যানসহ ২৭ জনকে আসামি করে রবিবার চট্টগ্রাম চীফ জুডিশিয়াল কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেছে চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারী রবিউল হোসেন।
সীতাকুণ্ডের কেদারখীল গ্রামের মৌলভী মাহমুদুল হকের ছেলে মোঃ মোশারফ হোসেনকে (২৪) মীরসরাই এলাকাধীন মঠবাড়ীয়া গ্রামে গত ১৭ জানুয়ারি তার বোনের বাড়ী থেকে অপহরণ করে ১৯ জানুয়ারি অজ্ঞাত স্থানে গুলি করে হত্যা করে টেরিয়াইল এলাকায় একটি জমিতে ফেলে রাখে।
পরিবেশ পরিস্থিতির কারণে মামলা করতে না পেরে গত ১০ আগস্ট চট্টগ্রাম চীফ জুডিশিয়াল কোর্টে তাকে হত্যার ঘটনায় সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান ও প্রভাবশালী উপজেলা আওয়ামী লীগ নেতা রেহান উদ্দিন রেহানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযুক্ত করে মামলা দায়ের করা হয় এবং তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে মামলায় উল্লেখ করে।
