ঠাকুরগাঁওয়ে দুলাল নামে এক মিনিবাস চালককে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। গতকাল সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা। জেলা সদর থেকে ৫টি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
চালক দুলাল বাদী হয়ে টুলু, খলিলুর, আনোয়ার, সাদ্দামসহ ১১ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
রবিবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতের হাকিম ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন ১১ জনের মধ্যে নয়জন আসামিকে ও সোমবার বাকি দুইজনকে অস্থায়ী জামিন প্রদান করেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, আদালতের জামিনের বিপক্ষে পরিবহন ধর্মঘট ইতিবাচক নয়। শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে।
